আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ইলমে হাদিসবিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা (সিজন-৩)-এর রেজিস্ট্রেশন শুরু হতে যাচ্ছে!
ইলমে হাদিসের প্রতি ভালোবাসা, জ্ঞানচর্চা ও মেধার অনন্য সমন্বয়ে সাজানো এই আয়োজনে আপনিও হতে পারেন দেশসেরা ১০ জন মেধাবী প্রতিযোগীর একজন। জিতে নিতে পারেন নগদ অর্থ, পবিত্র ওমরাহ পালনের সুবর্ণ সুযোগসহ আকর্ষণীয় সব পুরস্কার ও উপহার। পাশাপাশি আসন্ন পবিত্র রমাদান ১৪৪৮ হিজরি উপলক্ষে দেশের প্রথম স্যাটেলাইট টিভি চ্যানেল এটিএন বাংলায় পারফর্ম করার সুযোগ তো থাকছেই, ইনশাআল্লাহ।
অনূর্ধ্ব ৩০ বছর বয়সী বাংলাদেশের যেকোনো নাগরিক তথা নারী ও পুরুষ অনলাইনে রেজিস্ট্রেশনে অংশগ্রহণ করতে পারবেন।
রেজিস্ট্রেশন চলবে ১২ নভেম্বর ২০২৬ ইং থেকে ১২ ডিসেম্বর ২০২৬ ইং রাত ১২টা পর্যন্ত।
### 🔸 প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য পুরস্কার
🏆 ২ লক্ষ টাকা + উমরাহ পালন + আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
🏆 ১ লক্ষ টাকা + উমরাহ পালন + আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
🏆 ৭৫ হাজার টাকা + উমরাহ পালন + আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
🏆 ৫০ হাজার টাকা + আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
🎁 এছাড়াও পরবর্তী ৬ জন প্রতিযোগীর জন্য থাকছে নগদ অর্থ পুরস্কারসহ বিভিন্ন আকর্ষণীয় গিফট হ্যাম্পার।
🎖️ বিশেষ সম্মাননা: চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী প্রত্যেক প্রতিযোগীর জন্য থাকছে সম্মাননা সার্টিফিকেট, ক্রেস্ট ও আকর্ষণীয় উপহারসামগ্রী।
সর্বোপরি, নগদ অর্থ, ওমরাহ সফর, সম্মাননা স্মারক ও অন্যান্য উপহারসহ সর্বমোট আনুমানিক ২৫ লক্ষ টাকার আকর্ষণীয় পুরস্কার ও উপহার প্রদানের পরিকল্পনা রয়েছে, ইনশাআল্লাহ।
### 🔸 প্রতিযোগীদের জন্য সিলেবাস
হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত নিম্নোক্ত চারটি গ্রন্থের আলোকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
☑️ হাদীসে কুদসী (রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জবানে আল্লাহর বাণী)।
☑️ প্রশ্নোত্তরে মিশকাতুল মাসাবীহ।
☑️ হাদীসের পরিচিতি: সংরক্ষণ ও সংকলন।
☑️ ইলমে হাদীসের বাতিঘর (হাদীস বর্ণনাকারীদের জীবনকথা)।
### 🔸 সহজলভ্য উপায়ে সিলেবাসভুক্ত বই সংগ্রহ
ইতোমধ্যে বই চারটির দ্বিতীয় সংস্করণ নতুন মলাটে, ভিন্ন আঙ্গিকে ও আরও সমৃদ্ধ কলেবরে প্রকাশিত হয়েছে, আলহামদুলিল্লাহ!
প্রতিযোগীদের সুবিধা, বইগুলোর সহজলভ্যতা এবং দ্রুত সংগ্রহ করে প্রাথমিক বাছাই পরীক্ষার জন্য আগাম প্রস্তুতি গ্রহণের বিষয়টি বিবেচনা করে বই চারটির পিডিএফ কপি উন্মুক্ত করা হয়েছে।
### 🔸 রিয়েলিটি শোতে অংশগ্রহণের শর্তাবলি
১. প্রতিযোগীর বয়স অনূর্ধ্ব ৩০ বছর হতে হবে। অর্থাৎ, ১২ নভেম্বর ১৯৯৬ ইং বা এর পরে জন্মগ্রহণ করেছেন এমন যেকোনো নারী ও পুরুষ (শুধুমাত্র প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে) আবেদন করতে পারবেন।
২. মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রসহ যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষাগত পটভূমির প্রতিযোগীদের জন্য রেজিস্ট্রেশন উন্মুক্ত।
৩. ইলমে হাদিসের প্রতি আগ্রহী যেকোনো যোগ্য নাগরিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
### 🔸 প্রশ্নের ধরন
হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত গ্রন্থাবলি ও নির্ধারিত সিলেবাসের আলোকে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
১. হাদীসে কুদসী: হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত 'হাদীসে কুদসী' গ্রন্থে উল্লেখিত শেষ ১০০টি হাদীসের মতন কমপক্ষে মুখস্থ থাকতে হবে এবং প্রতিযোগিতার জন্য মুখস্থ করতে হবে।
২. বাকি তিনটি গ্রন্থ: হাদ্দাসানা প্রকাশনের বাকি তিনটি গ্রন্থ থেকে প্রতিযোগীদের বিকল্পসহ ও বিকল্প ছাড়া কুইজ আকারে প্রশ্ন করা হবে।
### 🔸 প্রাথমিক বাছাই পরীক্ষার সময়
প্রাথমিক বাছাই পরীক্ষা অনলাইনে অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ।
পরীক্ষার তারিখ, সময়, প্রশ্নের সংখ্যা, পরীক্ষার পদ্ধতি ও বিস্তারিত নির্দেশনা পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।
### 🔸 দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই পরীক্ষা
প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ প্রতিযোগীদের মধ্য থেকে দ্বিতীয় ও চূড়ান্ত বাছাই পরীক্ষার মাধ্যমে দেশসেরা ১০ জন মেধাবী প্রতিযোগী নির্বাচন করা হবে।
লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রতিযোগী নির্বাচন করা হবে। পরীক্ষার তারিখ, সময় ও স্থানসহ পরবর্তী আয়োজনের বিস্তারিত সময়সূচি যথাসময়ে জানিয়ে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
### 🔸 রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বিশেষ নির্দেশনা
রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করার পর ‘আলহামদুলিল্লাহ! আপনার রেজিস্ট্রেশন সুসম্পন্ন হয়েছে।’ লেখাটি দেখতে পেলেই আপনার রেজিস্ট্রেশন নিশ্চিত হয়েছে বলে গণ্য হবে।
একই ব্যক্তি একাধিকবার রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই।
### 🔸 শাইখুল হাদিস সংবর্ধনা
হাদ্দাসানার এবারের আসরে দেশের তিনজন প্রসিদ্ধ, প্রবীণ ও কিংবদন্তি শাইখুল হাদিসকে দেওয়া হবে বিশেষ সংবর্ধনা ও সম্মাননা।
ইলমে হাদিসের প্রচার-প্রসার, শিক্ষা-দীক্ষা, সংরক্ষণ ও খেদমতে তাঁদের অসামান্য অবদান এবং জীবনব্যাপী ইলমি সাধনাকে শ্রদ্ধাভরে স্মরণ ও সম্মানিত করতেই থাকছে এই বিশেষ আয়োজন।
তাঁদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হবে, ইনশাআল্লাহ।
---
প্রতিযোগিতার নিয়মিত আপডেট ও গুরুত্বপূর্ণ ঘোষণা পেতে হাদ্দাসানার অফিসিয়াল পেইজটি ফলো করুন।
রেজিস্ট্রেশন লিংক: https://apply.haddasana.com/
যৌক্তিক ও প্রয়োজনীয় যেকোনো পরিবর্তন, পরিমার্জন ও সংযোজনের অধিকার ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
মা'আসসালাম।
ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা কর্তৃপক্ষ
হাদ্দাসানা সিজন–৩ রেজিস্ট্রেশন ঘোষণা